হস্টেলে ক্যারাটে শেখানোর নামে নাবালিকাদের সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেপ্তার শিক্ষক

হস্টেলে ক্যারাটে শেখানোর নামে নাবালিকাদের সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেপ্তার শিক্ষক

আত্মরক্ষার পাঠ দিতে গিয়ে নাবালিকাদের যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক এলাকা। একটি এনজিও-র হস্টেলে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার পাশাপাশি আবাসিক নাবালিকাদের ক্যারাটে ও কুংফু শেখাতেন প্রসেনজিৎ দাস নামক এক শিক্ষক। অভিযোগ, মার্শাল আর্ট শেখানোর আড়ালে দিনের পর দিন নাবালিকাদের শ্লীলতাহানি ও যৌন নির্যাতন চালাতেন তিনি। বিষয়টি জানাজানি হতে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি, বরং অভিযুক্তের হুমকির মুখে অসহায় হয়ে পড়েছিল আবাসিকরা।

অবশেষে এক কিশোরীর সাহসিকতায় সামনে আসে এই ঘৃণ্য চিত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপে পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎকে পকসো আইনে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে এই কুকীর্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং কতজন নাবালিকা এই নির্যাতনের শিকার হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *