বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা তৃণমূলত্যাগী সুখেন্দু-সুস্মিতা-প্রকাশের

বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা তৃণমূলত্যাগী সুখেন্দু-সুস্মিতা-প্রকাশের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন সাংসদ—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক সোমবার রাজ্যসভা উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন। বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

উল্লেখ্য, গত সপ্তাহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই তিনজনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল পদ্মশিবির। শমীক ভট্টাচার্য এই যোগদানকে ‘ব্যতিক্রমী’ বলে ব্যাখ্যা করলেও, সোমবার তাঁদের সঙ্গী হয়ে শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিলেন যে এই তিন প্রার্থীর ওপর দলের পূর্ণ সমর্থন রয়েছে।

বর্তমান বিধানসভার সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই তিন আসনেই বিজেপির জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই তিন শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *