‘লড়কী বহিন’ প্রকল্পে বড় ধাক্কা: বাদ ৯২ লক্ষ উপভোক্তার নাম, তালিকায় ২৯ হাজার পুরুষ!

‘লড়কী বহিন’ প্রকল্পে বড় ধাক্কা: বাদ ৯২ লক্ষ উপভোক্তার নাম, তালিকায় ২৯ হাজার পুরুষ!

পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডারের’ আদলে মহারাষ্ট্রে চালু হওয়া ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কী বহিন যোজনা’য় বড়সড় কারচুপির হদিশ মিলল। সরকারি যাচাইপ্রক্রিয়া শেষে এই প্রকল্প থেকে মোট ৯২ লক্ষ উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে, যা মোট উপভোক্তার প্রায় ৩৮ শতাংশ। আশ্চর্যের বিষয় হলো, মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন ২৯ হাজার পুরুষও।

কেন বাদ পড়ল নাম?

মহারাষ্ট্র সরকারের তথ্যানুযায়ী, একাধিক কারণে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে:

  • ই-কেওয়াইসি আসাম্পূর্ণ: ৬২ লক্ষ জনের নাম বাদ গিয়েছে সঠিক নথি বা কেওয়াইসি না থাকায়।
  • আয়ের সীমা: ১৬ লক্ষ উপভোক্তার পারিবারিক আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি হওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে।
  • অন্যান্য সরকারি সুবিধা: ৩.৬ লক্ষ মহিলা অন্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় এই তালিকা থেকে বাদ পড়েছেন।
  • বয়সসীমা ও পরিবার: ৬৫ বছরের বেশি বয়স হওয়ায় ১.৮ লক্ষ এবং একই পরিবারের একাধিক সদস্য থাকায় ২.৫ লক্ষ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
  • সরকারি কর্মচারী: সরকারি চাকরিতে থেকেও নিয়ম ভেঙে প্রকল্পের সুবিধা নেওয়ার দায়ে ৮০০০ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অযোগ্য হওয়া সত্ত্বেও অনেকে প্রায় ১০ মাস ধরে এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন। বিভিন্ন পর্যায়ে তথ্য যাচাইয়ের পর অনিয়ম ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিয়মকানুনের কড়াকড়ি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *