মোদির সভাতেই ভয়ংকর বিস্ফোরণ? পাঞ্জাব-হরিয়ানা সফরের আগে চরম খলিস্তানি হুমকি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন পাঞ্জাব-হরিয়ানা সফরের আগে চরম খলিস্তানি হুমকিতে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামের একটি সংগঠন ইমেল মারফত খোদ প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই বার্তার পরপরই তাঁর নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। হুমকিতে স্পষ্ট জানানো হয়েছে যে, শুক্রবার হরিয়ানার জিন্দে প্রধানমন্ত্রীর সভাস্থলেই ভয়াবহ হামলা চালানো হবে।
শুধু সভাস্থল নয়, ওই একই দিনে চণ্ডীগড়, মোহালি এবং জলন্ধরের বিভিন্ন স্কুল ও রেলস্টেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আইইডি বিস্ফোরণের ছক কষেছে তারা। ইমেল অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১১ মিনিটে এই বিস্ফোরণগুলি ঘটানো হবে এবং মোহালির মেয়রের দপ্তরে হামলা হবে ৩টে ১১ মিনিটে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে নাগপুরে আরএসএস সদর দপ্তরেও এই একই খলিস্তানি সংগঠন বোমা হামলার হুমকি দিয়েছিল।