কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এল নতুন আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এল নতুন আপডেট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল অষ্টম বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত নতুন আপডেট। জানা যাচ্ছে, ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল।

বেতন ও পেনশন বৃদ্ধি: সর্বশেষ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মীদের নূন্যতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৩২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। একইসাথে, অবসরপ্রাপ্ত কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে ২৭,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ বর্তমান কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ গুণ বাড়ানোর দাবি জোরদার হচ্ছে, তবে অন্তত ৩ গুণের বেশি বাড়লেও মূল বেতন ৩২,৫০০ টাকায় পৌঁছাতে পারে। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কর্মীরা বকেয়া এরিয়ার-সহ বর্ধিত টাকা হাতে পেতে পারেন।

ডিএ (DA) বৃদ্ধিতে নতুন সম্ভাবনা: বেতন কমিশনের পাশাপাশি আরও একটি খুশির খবর হলো ডিএ বৃদ্ধি। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI) অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাস থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য ও মুদ্রাস্ফীতির হার বিশ্লেষণ করে এই ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই জোড়া সুখবর বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *