গুণ্ডাদমন আইন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! কাঠগড়ায় বিরোধীরা
July 14, 20269:25 am

পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া ‘পাবলিক সেফটি অ্যাক্ট, ২০২৬’ নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক হিংসা ও সমাজবিরোধীদের অবাধ দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, যাঁরা এতদিন রাজনৈতিক হিংসায় মদত দিয়েছেন, তারাই এখন নতুন আইনের বিরোধিতা করছেন।
নতুন এই আইনে পুলিশ ও প্রশাসনের ক্ষমতা বাড়ানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে সন্দেহভাজনকে আটক বা জেলা থেকে বহিষ্কারের মতো কড়া বিধান রাখা হয়েছে। সরকারের দাবি, অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা নেবে। অন্যদিকে, বিরোধীদের আশঙ্কা এই আইনের অপব্যবহার হতে পারে। এর জবাবে দিলীপবাবু জানান, দেশের বেশ কয়েকটি রাজ্যে এমন আইন আগে থেকেই চালু রয়েছে।