ওবিসি মামলায় বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, চাকরি প্রার্থীদের জন্য খুলল নিয়োগের পথ

ওবিসি মামলায় বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, চাকরি প্রার্থীদের জন্য খুলল নিয়োগের পথ

কলকাতা: রাজ্যের ওবিসি তালিকা নিয়ে চলা দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে বড় পদক্ষেপ নিল বর্তমান বিজেপি সরকার। আগের তৃণমূল সরকারের আমলে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, সেই মামলার আপিল সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার আশা তৈরি হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভা এই মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নিয়েছে। শীর্ষ আদালত এই অনুরোধ মঞ্জুর করেছে, তবে আদালত স্পষ্ট করেছে যে অন্য কোনো পক্ষ চাইলে চাইলে তাদের মামলা চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে ৭৭টি সম্প্রদায়কে (যার অধিকাংশই মুসলিম) ওবিসি তালিকাভুক্ত করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সিদ্ধান্তের ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করলে, তার বিরুদ্ধে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। বর্তমান সরকার সেই আইনি লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় নিয়োগ সংক্রান্ত জটিলতা অনেকটাই কাটল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *