রথের দড়িতে টান পড়তেই সাগরে ফুঁসছে নিম্নচাপ! আজ থেকেই দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা

রথের দড়িতে টান পড়তেই সাগরে ফুঁসছে নিম্নচাপ! আজ থেকেই দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা

রথের দিন থেকেই আবহাওয়া বদলের ইঙ্গিত ছিল, আর এবার তাতেই সিলমোহর দিল হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে ঘনীভূত নিম্নচাপটি এখন আরও শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপে’ পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • আজ (শুক্রবার): কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
  • শনি থেকে সোমবার (২০ জুলাই): দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও বিপুল দুর্যোগের আশঙ্কা:

  • ১৮ থেকে ২০ জুলাই: এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ভয়ংকর রূপ নিতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ‘অতিভারী বৃষ্টি’র সতর্কতা জারি করা হয়েছে।
  • ধস ও বন্যার সতর্কতা: একটানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *