‘ভিডিওয় যাদের মুখ আছে, কেউ বাঁচবে না!’ আমতলায় অফিস ভাঙতেই চরম হুঁশিয়ারি অভিষেকের

‘ভিডিওয় যাদের মুখ আছে, কেউ বাঁচবে না!’ আমতলায় অফিস ভাঙতেই চরম হুঁশিয়ারি অভিষেকের

শনিবার সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে চলল বুলডোজার। ‘বেআইনি নির্মাণ’-এর অভিযোগে খোদ জেলা প্রশাসন বিশাল পুলিশবাহিনী নিয়ে গিয়ে এই পার্টি অফিস গুঁড়িয়ে দেয়। আর এই ঘটনা ঘিরেই চরম উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। নিজের কার্যালয় ভাঙার খবরে ক্ষোভে ফুঁসছেন অভিষেক, প্রশাসন ও বিরোধী শিবিরকে দিয়েছেন চরম হুঁশিয়ারি।

কী হুঁশিয়ারি দিলেন অভিষেক?

  • ‘কেউ বাঁচবে না’: অভিষেকের অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় একদল বিজেপি নেতা গেরুয়া ঝান্ডা হাতে মুখ ঢেকে অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তাঁর কড়া হুঁশিয়ারি, “ভিডিওতে যাদের যাদের মুখ দেখা গেছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না, কেউ বাঁচবে না। পিছন থেকে বিজেপি নেতারা এসে বাঁচাতে পারবে না।”
  • ‘বিজেপির অফিসও ভাঙা হবে’: রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, আজ যে আইনের দোহাই দিয়ে তৃণমূলের অফিস ভাঙা হল, ভবিষ্যতে রাজ্যে সরকার পাল্টালে সেই একই আইনে বিজেপির কোনও পার্টি অফিসও বাংলায় আস্ত রাখা হবে না।
  • আইনি লড়াইয়ের প্রস্তুতি: প্রশাসন নোটিসের কোনও প্রতিলিপি দেয়নি বলে দাবি করে অভিষেক জানিয়েছেন, এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে দ্রুত কলকাতা হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তৃণমূল।

প্রশাসনের কী যুক্তি? প্রশাসনের দাবি, এই উচ্ছেদ রাতারাতি বা বেআইনিভাবে হয়নি।

  • বিতর্কিত এই কার্যালয়টি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds) কো ম্পা নির নামে কেনা জমিতে তৈরি, নথিতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।
  • এই বেআইনি নির্মাণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দুটি নোটিস পাঠানো হলেও তিনি কোনও উত্তর দেননি বা প্রশাসনের দফতরে হাজিরা দেননি।
  • সদুত্তর না মেলাতেই বাধ্য হয়ে বুলডোজার চালিয়েছে প্রশাসন।

আমতলার এই ‘বুলডোজার রাজনীতি’ আগামী দিনে আইনি লড়াইয়ে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *