মাসে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! বাংলায় চালু মোদী সরকারের মেগা প্রকল্প, কীভাবে আবেদন করবেন?

মাসে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! বাংলায় চালু মোদী সরকারের মেগা প্রকল্প, কীভাবে আবেদন করবেন?

বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চমক পাচ্ছেন রাজ্যবাসী। সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণার পর এবার সাধারণ মানুষের জন্য শুরু হল কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojana)। এই প্রকল্পের আওতায় এবার থেকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন রাজ্যের গ্রাহকরা।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নয়া প্রকল্পের উদ্বোধন করেছেন। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় ১,৮০০ পরিবার এই সুবিধা পাচ্ছে, যা আগামী দিনে আরও বৃদ্ধি করা হবে।

একনজরে প্রকল্পের মূল সুবিধা:

  • ফ্রি বিদ্যুৎ: এই প্রকল্পের আওতাভুক্ত হলে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
  • আর্থিক ভর্তুকি: বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য সরকারের তরফে মিলবে মোটা টাকার ভর্তুকি।
  • ভর্তুকির পরিমাণ: প্যানেলের ধারণক্ষমতা অনুযায়ী সরকার ন্যূনতম ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৮,০০০-৭৯,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করবে।

কীভাবে ঘরে বসে অনলাইনে আবেদন করবেন? যাঁদের বাড়িতে এখনও সোলার প্যানেল নেই, তাঁরা সহজেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। নিচে আবেদনের সহজ পদ্ধতি দেওয়া হলো:

  1. প্রথমে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার নির্দিষ্ট পোর্টালে (https://pmsuryaghar.gov.in) যেতে হবে।
  2. ওয়েবসাইটের হোমপেজ থেকে ‘Apply for rooftop solar’ অপশনটিতে ক্লিক করুন।
  3. এরপর নতুন পেজ খুললে সেখানে নিজের রাজ্য এবং বিদ্যুৎ বন্টনকারী সংস্থার নাম সিলেক্ট করতে হবে।
  4. নিজের মোবাইল নম্বর দিয়ে পোর্টালে লগ-ইন করুন।
  5. শেষে স্ক্রিনে দেওয়া নির্দেশিকা মেনে ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আরটিএস (RTS) প্যানেলের জন্য আবেদনটি সাবমিট করুন।

বিদ্যুৎ বিলের ঝঞ্জাট থেকে মুক্তি পেতে কেন্দ্রের এই যুগান্তকারী উদ্যোগ বাংলায় ব্যাপক সাড়া ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *