ভোর ৬টা থেকে চালু মেট্রো! কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর

ভোর ৬টা থেকে চালু মেট্রো! কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর

কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে বদলাতে চলেছে কলকাতা মেট্রোর সময়সূচি। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ব্লু লাইন এবং গ্রিন লাইনে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা থেকেই।

মেট্রো রেলের নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে শনিবার এই দুই লাইনেই মেট্রো পরিষেবা চলবে সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, রবিবার মেট্রো মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। যাত্রীদের বাড়তি সুবিধা দিতে সোম থেকে শনিবার ১২টি এবং রবিবারে ৬টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত স্টেশনের বুকিং কাউন্টার বন্ধ থাকবে। ওই সময়ের পরে টিকিট কাটার জন্য শুধুমাত্র স্মার্ট কার্ড, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) অথবা অ্যাপভিত্তিক টিকিটিং ব্যবস্থা ব্যবহার করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *