এই ‘ভাইপোপন্থী’ তৃণমূল দলকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে ফেলা হবে, অভিষেককে চরম আক্রমণ শুভেন্দুর

এই ‘ভাইপোপন্থী’ তৃণমূল দলকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে ফেলা হবে, অভিষেককে চরম আক্রমণ শুভেন্দুর

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০৩১ সালের নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জের তীব্র জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জট ও জেলযাত্রার জল্পনাকে উসকে দিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেন, “ভাইপো বলছে নোটবুকে লিখে রাখো ২০৩১ সালে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে!”

এদিন বাজেট অধিবেশনে খোদ অভিষেককে নিশানা করার পাশাপাশি শুভেন্দু সাফ জানিয়ে দেন যে, এই ‘ভাইপোপন্থী’ তৃণমূল দলকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এছাড়া একুশের শহিদ দিবসের সভা প্রসঙ্গেও তোপ দেগে তিনি দাবি করেন, প্রশাসন চাইলে সেদিন ওই সভা কিছুতেই করতে দেওয়া হতো না। শুভেন্দুর এই আক্রমণাত্মক মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *