‘সুবহ হো গই মামু!’ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে মোদী সরকারকে চরম খোঁচা অভিজিৎ দিপকের

দেশব্যাপী ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই পদত্যাগের পরই যন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চরম কটাক্ষ করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর স্পষ্ট ঘোষণা, “আমরা আরশোলা, একবার ঢুকলে সহজে বেরোই না!”

শনিবার দুপুরে এক্স হ্যান্ডলে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি লেখেন, “দেশের যুবশক্তিই আসল। গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের সেবা করার সুযোগ পাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।” শিক্ষামন্ত্রীর এই ইস্তফার খবর সামনে আসতেই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত জেন জি (Gen Z) ও CJP-র সমর্থকরা।

যন্তর মন্তরের মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে মুষ্ঠিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে অভিজিৎ দিপকে স্লোগান তোলেন, “লং লিভ স্টুডেন্টস পাওয়ার!” প্রধানমন্ত্রী ও সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “‘সুবহ হো গই মামু!’ ওরা নিজেদের বাদশা ভেবে ফেলেছিল। মাথায় রাখবেন, আরশোলা একবার ঢুকলে আর বেরোয় না। অনেকেই বলেছিলেন এই সরকারে পদত্যাগ হয় না, কিন্তু আমরা দেখিয়ে দিলাম।” ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তিনি ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।

ভিড়ের দিকে তর্জনী উঁচিয়ে অভিজিৎ আরও বলেন, “ঝুঁকতি হ্যায় দুনিয়া, ঝুঁকানেওলা চাহিয়ে।” তবে প্রধান দাবি পূরণ হলেও আন্দোলন এখনই শেষ হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অভিজিৎ দিপকের পরবর্তী দাবিগুলির মধ্যে রয়েছে— NEET প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী হওয়া প্রতিটি পড়ুয়ার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মিথ্যে মামলা অবিলম্বে তুলে নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *