ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার অভ্যাস আছে? সপ্তাহে মাত্র ৩ দিন খেলেই বাড়ছে ডায়াবেটিসের মারাত্মক ঝুঁকি!

ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার অভ্যাস আছে? সপ্তাহে মাত্র ৩ দিন খেলেই বাড়ছে ডায়াবেটিসের মারাত্মক ঝুঁকি!

দুপুরের পাতে গরম গরম আলু ভাজা বা বিদেশের ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া যেন বাঙালির পেটই ভরতে চায় না। ছোট থেকে বড়—এই সুস্বাদু খাবারটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে গবেষকদের সাম্প্রতিক এক দাবি রীতিমতো চোখ কপালে তোলার মতো। নতুন এই গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, সপ্তাহে মাত্র তিন দিন ফ্রেঞ্চ ফ্রাই খেলেই শরীরে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

দীর্ঘ ৩০ বছর ধরে প্রায় ২ লক্ষ ৫ হাজার নারী ও পুরুষের খাদ্যাভ্যাস নিয়ে সুদীর্ঘ গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিশেষজ্ঞরা। গবেষণার তথ্য বলছে, যাঁরা নিয়মিত ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেল দিয়ে ভাজা আলু খান, তাঁদের ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বহুলাংশে বেশি। দীর্ঘ এই গবেষণাকালীন সময়ে দেখা গেছে, অতিরিক্ত আলু ভাজা খাওয়ার অভ্যাস রয়েছে এমন প্রায় ২২ হাজার মানুষের শরীরে ইতিমধ্যেই বাসা বেঁধেছে এই মারণ রোগ।

কোন উপায়ে খাওয়া নিরাপদ?

তবে স্বস্তির বিষয় হলো, আলু পুরোপুরি বর্জন করতে বলছেন না গবেষকরা। আলুকে সেদ্ধ করে বা আলুসেদ্ধ হিসেবে খেলে এই ঝুঁকির মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তেলে ভাজলে আলুর সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই সুস্থ জীবনযাপন করতে আলু ভাজার অভ্যাস কমিয়ে তার বদলে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর দানাশস্য জাতীয় খাবার রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *