ডিপফেক ভিডিও দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার! মেটা-গুগলকে কোণঠাসা করতে বড় পদক্ষেপ বম্বে হাইকোর্টের

ডিপফেক ভিডিও দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার! মেটা-গুগলকে কোণঠাসা করতে বড় পদক্ষেপ বম্বে হাইকোর্টের

ই-২০ ইথানল মিশ্রিত পেট্রোল (E20 Petrol) নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বড় আইনি পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মিথ্যা প্রচার চালানোর অভিযোগে দেওয়ানি মামলা দায়ের করার নজিরবিহীন অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।

আদালতের এই রায়ের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কো ম্পা নি ‘মেটা’, ‘এক্স’ (সাবেক টুইটার) এবং ‘গুগল’-এর মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে এই মামলায় যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং টেলিযোগাযোগ দপ্তরকেও (DoT)।

ভাবমূর্তি নষ্টের এআই চক্রান্ত আদালতে দেওয়া অভিযোগে নীতিন গড়করি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ভিডিও, এডিট করা অডিও ও ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে যে ই-২০ ইথানল নীতি থেকে তিনি এবং তাঁর পরিবার আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান যে, এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, ইথানল ব্লেন্ডেড পেট্রোল (EBP) কর্মসূচিটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন, যার সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রক বা তাঁর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।

আদালতে মন্ত্রীর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে সমস্ত মানহানিকর ও ডিপফেক কনটেন্ট অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য তৈরি ও প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এ জাতীয় কনটেন্ট প্রকাশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে। বম্বে হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিলেও, কনটেন্ট সরানোর অন্তর্বর্তীকালীন নির্দেশের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *