ইডি অফিসে ৮ ঘণ্টা ম্যারাথন জেরা! জল্পনা উসকে কী বললেন মদন মিত্র?

ইডি অফিসে ৮ ঘণ্টা ম্যারাথন জেরা! জল্পনা উসকে কী বললেন মদন মিত্র?

কলকাতা: বুধবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরা দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সিজিও কমপ্লেক্সে তাঁকে টানা প্রায় ৮ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মেরাথন জেরা শেষে ইডি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। তিনি দাবি করেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন এবং কোনও দুর্নীতিকে মদতও দেননি। ইডি আধিকারিকদের সমস্ত বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানিয়ে তিনি বলেন, “আমায় যা যা তথ্য চাওয়া হয়েছিল, সবটা দেওয়ার চেষ্টা করেছি। জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট ছাড়া সব দিয়ে এসেছি।” তবে তাঁকে আবার তলব করা হয়েছে কি না, সেই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

কী নিয়ে এই তদন্ত? দীর্ঘদিন ধরেই পুরনিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। এই মামলায় আগেই মদন মিত্রের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এরপর একে একে তাঁর পরিবারের সদস্যদেরও তলব করা হয়। ইতিপূর্বে তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র, বড় ছেলে স্বরূপ মিত্র এবং স্ত্রী অর্চনা মিত্রকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *