কঠোর আইনি ব্যবস্থা, কালীঘাট TMC-কে জানিয়ে দিল কোর্ট
July 31, 20262:01 pm

কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশের জেরে থমকে গিয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রাল রোড। আর তাতেই শাসকদল ট্রাফিক ও আদালতের শর্ত লঙ্ঘন করেছে বলে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্ট দেখেই অসন্তোষ ব্যক্ত করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালতের তরফে আগে থেকেই স্পষ্ট নির্দেশ ছিল যে, ২১ জুলাইয়ের সমাবেশের সময় ক্যাথিড্রাল রোডের অন্তত একটি লেনে যেন সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। কিন্তু বাস্তবে শহরের সেই গুরুত্বপূর্ণ রাস্তা স্তব্ধ হয়ে পড়ায় আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলেই মনে করছে বেঞ্চ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে—ভবিষ্যতে আদালতের এই ধরণের শর্ত লঙ্ঘিত হলে রাজ্য এবং আয়োজকদের বিরুদ্ধে নেওয়া হবে চরম কড়া আইনি পদক্ষেপ।