সব্যসাচী দত্তের আর্থিক তছরুপ মামলায় ইডির অ্যাকশন, কলকাতা ও জেলায় একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জোর তল্লাশি

সব্যসাচী দত্তের আর্থিক তছরুপ মামলায় ইডির অ্যাকশন, কলকাতা ও জেলায় একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জোর তল্লাশি

কলকাতা: তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় আরও তৎপর হয়ে উঠল ইডি (ED)। শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে কলকাতা ও নদিয়ার বেশ কিছু এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, খিদিরপুর, বড়বাজার, রাজারহাট-নিউ টাউন এবং সল্টলেকের বিভিন্ন জায়গায় এই তল্লাশি চালানো হয়।

আর্থিক দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। মাস দুয়েক আগে নদিয়ার তেহট্টে সব্যসাচীর এক বান্ধবীর বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার গয়না উদ্ধার করেছিল পুলিশ। এর পাশাপাশি তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা পাওয়া যায়। পুলিশ ইতোমধ্যে সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত বা ফ্রিজ করেছে।

তদন্তকারীদের অনুমান, দুর্নীতির মাধ্যমে উপার্জিত কালো টাকা বিভিন্ন বেনামি সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। সেই সমস্ত কালো টাকার আসল উৎসের সন্ধান পেতেই শুক্রবার সব্যসাচী ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ী ও পরিচিতদের বাড়ি এবং অফিসে তল্লাশি শুরু করেছেন ইডি কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *