অর্জুন সিংয়ের সই জালিয়াতি, উত্তর ব্যারাকপুর থেকে গ্রেপ্তার ২ প্রতারক

অর্জুন সিংয়ের সই জালিয়াতি, উত্তর ব্যারাকপুর থেকে গ্রেপ্তার ২ প্রতারক

রাজ্যের পরিবহণ ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিংয়ের সই এবং সরকারি স্ট্যাম্প জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা।

অভিযুক্তদের নাম সোমনাথ দাস এবং তাঁর ছেলে রোমান দাস। তাঁরা উত্তর ব্যারাকপুর পুরসভার দেবিতলা শানপুকুর ঘাট এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অর্জুন সিংয়ের সই, স্ট্যাম্প ও বিভিন্ন আয়ের ভুয়া নথি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ঘটনাটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নোয়াপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে শানপুকুর এলাকার বাড়ি থেকেই বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে। এই জালিয়াতির খবর ছড়িয়ে পড়তেই নোয়াপাড়াজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *