তারাতলা কাণ্ড: নড়েচড়ে বসল নবান্ন, গঠন হলো নতুন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি!

তারাতলা কাণ্ড: নড়েচড়ে বসল নবান্ন, গঠন হলো নতুন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি!

তারাতলায় নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটিটি পুনর্গঠন করেছে। নবান্ন সূত্রে জানা গেছে, শুক্রবার মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল এই নির্দেশিকা জারি করেন। পুনর্গঠিত এই কমিটির নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্যকে।

এই কমিটিতে নগরোন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, শ্রম ও দমকল দফতর ছাড়াও কলকাতা পুলিশ, কেএমসি, আইআইটি খড়গপুর এবং রাইটস ও ইরকনের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি মূলত দুর্ঘটনার মূল কারণ, নির্মাণের মান, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং কারও কোনো গাফিলতি ছিল কি না, তা বিস্তারিত খতিয়ে দেখবে।

পাশাপাশি, জনস্বার্থ ও সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে পাঁচতলা বা তার বেশি উচ্চতার সমস্ত আবাসিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক বহুতল নির্মাণকাজের ওপর জারি করা স্থগিতাদেশের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ আগস্ট পর্যন্ত সব বড় বড় নির্মাণকাজ বন্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *