হঠাৎ চাকরি হারিয়ে হতাশা! AI-এর ম্যাজিকে দেড় কোটির চাকরি পেয়ে চমক যুবকের!

হঠাৎ চাকরি হারিয়ে হতাশা! AI-এর ম্যাজিকে দেড় কোটির চাকরি পেয়ে চমক যুবকের!

এক লহমায় চাকরি চলে যাওয়া এবং মাসের পর মাস বেকার থাকা যে কতটা মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো, তা যিনি ভোগেন তিনিই বোঝেন। টানা পাঁচ মাস ধরে শত শত আবেদন আর একের পর এক ইন্টারভিউতেও যখন কোনো ফল মিলছিল না, তখন অনেকেই হয়তো আশা হারিয়ে ফেলতেন। কিন্তু হাল ছাড়েননি এক লড়াকু যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)-কে নিজের সেরা হাতিয়ার বানিয়ে ইন্টারভিউ দেওয়ার কৌশলটাই পুরো বদলে ফেললেন তিনি।

ফলাফল? একটি আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পেয়ে গেলেন বার্ষিক প্রায় ১.৫ কোটি টাকার লোভনীয় ডিল! তাঁর এই ঘুরে দাঁড়ানোর গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

১০ বছরের ক্যারিয়ার শেষে হঠাৎ ছাঁটাই অনলাইন প্ল্যাটফর্ম রেডিটে ‘kml3141’ ইউজারনেম থেকে এই যুবক নিজের কঠিন ও অনুপ্রেরণামূলক লড়াইয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, একই সংস্থায় টানা ১০ বছর ধরে সফলভাবে কাজ করেছেন, পেয়েছেন তিনটি পদোন্নতিও। কিন্তু হঠাৎ একদিন কো ম্পা নির ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ার বলির পাঁঠা হতে হয় তাঁকে। দীর্ঘদিনের চেনা জমি হারিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে এসে দাঁড়ান তিনি।

পরের পাঁচ মাস ছিল যেন এক দুঃস্বপ্ন। একের পর এক কো ম্পা নিতে আবেদন, ইন্টারভিউ দেওয়ার পরেও মেলেনি কোনো ইতিবাচক সাড়া। বারবার প্রত্যাখ্যাত হয়ে আত্মবিশ্বাস একদম শূন্যের কোঠায় নেমে এসেছিল।

প্রত্যাখ্যান থেকে ঘুরে দাঁড়াতে AI-এর ৩টি পাওয়ারফুল ট্রিক হতাশা কাটিয়ে উঠতে ইন্টারভিউয়ের চিরাচরিত নিয়ম বদলে ফেলেন ওই যুবক। সাহায্য নেন এআই-এর। কেবল সিভি (Resume) বানাতে নয়, নিজেকে প্রস্তুত করতে তিনি এআই-কে মূলত ৩টি কৌশলে ব্যবহার করেন:

১. জব ডেসক্রিপশন বিশ্লেষণ: এআই-এর সাহায্যে যেকোনো চাকরির ‘Job Description’ ভালো করে বিশ্লেষণ করিয়ে নিতেন। ফলে সংস্থা ঠিক কী ধরনের কাজের অভিজ্ঞতায় গুরুত্ব দিচ্ছে, তা তাঁর কাছে একদম পরিষ্কার হয়ে যেত। ২. ইন্টারভিউয়ারদের প্রোফাইল স্টাডি: যাঁরা ইন্টারভিউ নেবেন, তাঁদের পেশাগত পরিচিতি ও লিঙ্কডইন প্রোফাইলের তথ্য এআই-কে দিয়ে বিশ্লেষণ করাতেন। এর ফলে তাঁদের সম্ভাব্য প্রশ্ন ও মনোভাব সম্পর্কে আগেই আগাম ধারণা পেয়ে যেতেন তিনি। ৩. STAR ফর্মুলায় নির্ভুল উত্তর: যুবকের মতে, আগে তিনি ইন্টারভিউতে একটু বেশি কথা বলে ফেলতেন। এআই-এর সহায়তায় তিনি STAR (Situation, Task, Action, Result) মেথডে উত্তর গোছানো শেখেন। এতে তাঁর বক্তব্য হয়ে ওঠে সংক্ষিপ্ত, স্পষ্ট ও অত্যন্ত প্রভাবশালী।

কোটি টাকার প্যাকেজে চূড়ান্ত জয় এআই ভিত্তিক এই আধুনিক প্রস্তুতি শুরু করতেই ম্যাজিকের মতো কাজ হতে থাকে। সফলভাবে প্রতিটি রাউন্ড পার করার পর এক বিখ্যাত গ্লোবাল টেক্স ফ্রন্ট থেকে তাঁর কাছে আসে চাকরির স্বপ্নের অফার!

নতুন এই পদের জন্য তাঁর মূল বেতন ধরা হয়েছে বার্ষিক ১,৫৫,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৩ থেকে ১.৫ কোটি টাকা)। এর ওপর রয়েছে ১৫% বার্ষিক বোনাস এবং প্রথম দিন থেকেই আকর্ষণীয় সব প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা। পাশাপাশি হাইব্রিড বা নমনীয় পরিবেশে কাজ করার সুবিধাও পাচ্ছেন তিনি।

তাঁর মতে, দরকষাকষি করলে হয়তো প্যাকেজ আরও কিছুটা বাড়ানো যেত, তবে আগের সংস্থায় পাওয়া ধাক্কার পর এই সুযোগটি পেয়ে তিনি অত্যন্ত খুশি ও সন্তুষ্ট। প্রতিকূল সময়ে সঠিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কীভাবে নিজের ভাগ্য বদলে দেওয়া যায়, এই ঘটনা তারই প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *