‘সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ কঠিন!’ যুদ্ধকালীন ইরান নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ কঠিন!’ যুদ্ধকালীন ইরান নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রশাসনিক নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর বর্তমান অবস্থান নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আইআরআইবি’ (IRIB)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিদ্যমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে প্রকাশ্যে না থাকলেও রাষ্ট্র পরিচালনায় খামেনেইর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সরকারের জন্য এক “বিরাট শক্তির উৎস”।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হন। সেই হামলায় আহত হওয়ার পর থেকেই তাঁর পুত্র তথা বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জনসমক্ষে আসেননি। পিতা খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়াতেও তাঁর অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা জল্পনার জন্ম দিয়েছিল।

তবে সমস্ত জল্পনা ও সমালোচনা উড়িয়ে দিয়ে পেজেশকিয়ান জানান, আড়ালে থাকলেও লিখিত নির্দেশনার মাধ্যমে খামেনেই সঠিকভাবে দেশ পরিচালনা করছেন। বৈঠকে সর্বোচ্চ নেতার আচরণ অত্যন্ত যৌক্তিক ও সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতাকে নিয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *