শিক্ষকের অভাবে হুগলিতে পরপর ৮টি স্কুল বন্ধ! চরম বিপাকে পড়ুয়ারা

শিক্ষকের অভাবে হুগলিতে পরপর ৮টি স্কুল বন্ধ! চরম বিপাকে পড়ুয়ারা

হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুড়শুরায় শিক্ষকের অভাবে আটটি জুনিয়র হাইস্কুল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা শূন্যে নামায় গেটে তালা পড়েছে স্কুলগুলির। ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় অভিভাবকরা। এলাকার খেটে খাওয়া মানুষদের পক্ষে দূরবর্তী স্কুলে ছেলেমেয়েদের পাঠিয়ে পড়াশোনার খরচ চালানো কার্যত আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে সঠিক সময়ে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণেই আজ জেলার শিক্ষাব্যবস্থার এই করুণ পরিণতি।

স্থানীয় বিধায়ক এই অচলাবস্থার জন্য পূর্বতন সরকারের দুর্নীতিকেই দায়ী করেছেন। তবে এই হতাশার মধ্যেই নতুন করে আশার আলো দেখছেন গ্রামবাসীরা। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে বন্ধ স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খুব দ্রুত স্কুলগুলি পুনরায় চালু হবে এবং গ্রামের পড়ুয়ারা নিজেদের এলাকাতেই শিক্ষার সুযোগ পাবে বলে আশাবাদী সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *