আঙুল বা কবজিতে থলথলে মাংসপিণ্ড! ক্যানসার নয় তো? জানুন আসল সত্য!

আঙুল বা কবজিতে থলথলে মাংসপিণ্ড! ক্যানসার নয় তো? জানুন আসল সত্য!

কব্জিতে বা আঙুলের চামড়ার নিচে ছোট মাংসপিণ্ড দেখা গেলে অনেকেই মারাত্মক টিউমার বা ক্যানসারের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটি মূলত সাইনোভিয়াল সিস্ট (Synovial Finger Cyst)। আমাদের হাত ও আঙুলের জয়েন্টগুলো সহজে নাড়াচাড়া করার জন্য ভেতরে একধরনের পিচ্ছিল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। হাড়ের ঘষা এড়াতে কাজ করা এই তরল কোনও কারণে থলির মতো এক জায়গায় জমতে শুরু করলে চামড়ার নিচে তা ফুলে ওঠে।

পুরনো চোট, একই জায়গায় বারবার চাপ পড়া কিংবা হাড়ের ক্ষয় বা বাতের সমস্যার কারণে এমন সিস্ট তৈরি হতে পারে। আঙুল, কব্জি বা কনুইয়ে এটি বেশি দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা ক্ষতিকর নয়। সংক্রমণ না হলে এর জন্য কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। তবে সিস্টটি আকারে বড় হলে, নাড়াচাড়ায় অসুবিধা তৈরি করলে কিংবা ফেটে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ কখনও কখনও এটি বাতের ব্যথার প্রাথমিক লক্ষণও হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *