আসামের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর! মৃতের সংখ্যা বেড়ে ৯৮, জলবন্দি লাখ লাখ মানুষ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। সরকারি বুলেটিন অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ১৩টি জেলার প্রায় ১.৫৫ লক্ষ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাট, শিবসাগর ও জোরহাট জেলা। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে দুর্গতদের সহায়তায় ৫৫টি ত্রাণশিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।
ধনেশ্বরী ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদীর জল এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রাজ্যের ৪৬৪টি গ্রাম জলের তলায় রয়েছে এবং প্রায় ১০,৭৪৮ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও গবাদি পশুর অবস্থাও বেশ শোচনীয়। জল সম্পূর্ণ নেমে যাওয়ার পর পুনর্বাসন ও পুনর্নির্মাণের কাজ প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।