রাতেই পুলিশি হেফাজত, সকালেই মৃত্যু! কাঁচরাপাড়ার ঘটনায় পরিবারের বিস্ফোরক দাবি
August 8, 202612:33 pm

তোলাবাজি ও মারামারির অভিযোগে শুক্রবার রাতে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু রাতের অন্ধকার কাটতে না কাটতেই শনিবার সকালে থানা থেকে তাঁর মৃত্যুর খবর পৌঁছায় পরিবারের কাছে। এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শোকার্ত পরিবারের জোরালো দাবি, পুলিশি হেফাজতে নির্যাতন চালিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে ওই যুবককে।
ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন মৃত যুবকের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।