সালমান খানের নিরাপত্তায় বড় ধাক্কা, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে কনস্টেবলের রহস্যমৃত্যু!

সালমান খানের নিরাপত্তায় বড় ধাক্কা, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে কনস্টেবলের রহস্যমৃত্যু!

বলিউড অভিনেতা সালমান খানের মুম্বইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে (৪১)। তিনি মুম্বই পুলিশের LA-4 ইউনিটে কর্মরত ছিলেন এবং অভিনেতার ওয়াই-প্লাস (Y-Plus) সিকিউরিটি এসকর্টের অংশ ছিলেন।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ কর্তব্যরত অবস্থাতেই তিনি হঠাৎ মারাত্মক অসুস্থ বোধ করেন। তিনি বিষয়টি সহকর্মীদের জানানোর পর তাঁকে দ্রুত বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকি এবং সম্প্রতি সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকেই অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে ‘ওয়াই-প্লাস’ করা হয়েছে। সর্বক্ষণ পুলিশি এসকর্ট ও সশস্ত্র প্রহরার ঘেরাটোপেই থাকেন এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *