১৭ বছর কারাগারে কাটিয়ে বিনা অপরাধে মুক্তি! কীভাবে পুলিশের ভুলে জীবন ফিরে পেলেন দুই ভাই?

১৭ বছর কারাগারে কাটিয়ে বিনা অপরাধে মুক্তি! কীভাবে পুলিশের ভুলে জীবন ফিরে পেলেন দুই ভাই?

দীর্ঘ ১৭ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর অবশেষে আইনি লড়াইয়ে মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাই তুলসীরাম ও হরপ্রসাদ রাজপাল। ২০০৯ সালের ২৫ অগস্ট মধ্যপ্রদেশের দামোহ জেলায় পেয়ারেলাল গড়রিয়া হত্যাকাণ্ডে তাঁদের জড়ানো হয়েছিল। নিম্ন আদালত তাঁদের দোষী সাব্যস্ত করলেও, মধ্যপ্রদেশ হাইকোর্ট পুলিশের তদন্তে মারাত্মক গলদ খুঁজে পেয়ে দুই ভাইকে বেকসুর খালাস দিয়েছে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রসিকিউশন পক্ষ অপরাধ প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মামলার এফআইআর তৈরি নিয়ে চরম ধোঁয়াশা, মৃত ব্যক্তির টিপছাপের অসঙ্গতি, পরিবারের পরস্পরবিরোধী জবানবন্দি এবং খুনের অস্ত্র থেকে রক্তের নমুনা না মেলায় পুলিশের ভূমিকা সন্দেহজনক ঠেকেছে। সাক্ষ্য গ্রহণে পুলিশের অহেতুক দীর্ঘসূত্রিতা স্পষ্ট করে দেয় যে তদন্তে বড়সড় ফাঁকফোকর ছিল। অবশেষে ‘সন্দেহের সুবিধা’ দিয়ে দুই ভাইকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *