আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন কি শেষ! ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমাল ৬২ শতাংশ ট্রাম্প প্রশাসন!

আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন কি শেষ! ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমাল ৬২ শতাংশ ট্রাম্প প্রশাসন!

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ছাত্রছাত্রীদের বড়সড় বাধার মুখে পড়তে হয়েছে। সদ্য প্রকাশিত সরকারি রিপোর্ট জানাচ্ছে, গত বছর ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মার্কিন এফ-১ স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার রেকর্ড ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। ওয়াশিংটনের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে ৫৮,৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থীকে এই ভিসা দেওয়া হয়েছিল। অথচ ২০২৫ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২২,১৪৯টিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের কড়া অভিবাসন নীতি এবং নতুন নিয়মের কারণেই এই বড় পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, চিনা শিক্ষার্থীদের ক্ষেত্রে মার্কিন প্রশাসন অনেকটাই নমনীয় নীতি অনুসরণ করেছে। চিনের পড়ুয়াদের ভিসা অনুমোদনের হার কমেছে মাত্র ৩৪ শতাংশ। ২০২৪ সালে যেখানে ৬১,০৭৫টি চিনা ভিসা মঞ্জুর হয়েছিল, ২০২৫ সালের একই সময়ে তা কমে হয়েছে ৪০,০৩৪টি। মূলত নতুন নিয়মে এফ-১ ভিসার মেয়াদ কমানো এবং পড়াশোনা শেষ করার পর আমেরিকায় থাকার অতিরিক্ত সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া ক্যাম্পাসে আন্দোলন এবং কড়া অভিবাসন নীতির কারণেও ভারতীয় শিক্ষার্থীদের উপর এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *