খোলা যাবে না সোশাল মিডিয়া অ্যাকাউন্ট! শিশুদের সুরক্ষায় সংসদে আসছে কঠোর বিল

খোলা যাবে না সোশাল মিডিয়া অ্যাকাউন্ট! শিশুদের সুরক্ষায় সংসদে আসছে কঠোর বিল

শিশুদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তেরো বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব নিয়ে সংসদে আসছে একটি নতুন প্রাইভেট মেম্বার্স বিল। বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডা এই বিলটি পেশ করার উদ্যোগ নিয়েছেন। ‘শিল্ড’ নামের এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, শিশুদের সোশাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার সময় বয়স প্রমাণ বাধ্যতামূলক করা হোক এবং অভিভাবকদের নজরদারির জন্য বিশেষ ড্যাশবোর্ড রাখা হোক। এ ধরনের বিল আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম হলেও বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এর আগে দেশের প্রথম রাজ্য হিসেবে ষোলো বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের সরকার। মাদ্রাজ হাই কোর্টও অনূর্ধ্ব ষোলো কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পক্ষে মত দিয়েছিল। অস্ট্রেলিয়ার মতো দেশ যেভাবে শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ করেছে, ভারতেরও সেই পথে হাঁটা উচিত বলে মনে করছে উচ্চ আদালত। আগামী সপ্তাহে এই বিলটি সংসদে ফের পেশ করার চেষ্টা করার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *