একটি ঘড়ি, আর তাতেই ফাঁস নিট দুর্নীতির আসল রহস্য! কী ছিল সেই মেসেজে?

একটি ঘড়ি, আর তাতেই ফাঁস নিট দুর্নীতির আসল রহস্য! কী ছিল সেই মেসেজে?

‘স্যর, আপনার ঠিকানাটা একটু জানাবেন? একটা ঘড়ি পাঠাব।’ রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নিকে পাঠানো এক অভিভাবকের এই আপাতনিরীহ মেসেজ থেকেই NEET-UG প্রশ্নফাঁসের জট খুলল। শুক্রবার সিবিআইয়ের দাখিল করা ৯৪ পাতার চার্জশিটে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র সাবজেক্ট এক্সপার্ট হিসেবে প্রশ্ন তৈরির সময় কুলকার্নি এবং তাঁর সহযোগীরা কীভাবে তা মুখস্থ করে হোটেলে লিখে ফাঁস করতেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে চার্জশিটে।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের আবাসনের ‘মাইগেট’ অ্যাপের লগ এবং ‘ফিপা ওয়ার্ল্ড কাপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন খতিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান গোয়েন্দারা। কুলকার্নির মোবাইল থেকে পরীক্ষার আগের ফাঁস হওয়া রসায়নের প্রশ্নপত্রের ন’টি ছবি এবং হাতে লেখা নোটের হুবহু মিল মিলেছে। ‘স্পেশাল ক্লাস’-এর নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অভিভাবকদের কাছ থেকে বিপুল টাকা নিয়ে এই প্রশ্নপত্র বিক্রি করা হতো। শুধু রসায়ন নয়, ২৫ হাজার টাকার বিনিময়ে পদার্থবিদ্যার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে আর এক প্রশ্নপ্রণেতা মনীষা হাওলদারের বিরুদ্ধেও। রাজস্থানের সিকার পর্যন্ত এই চক্রের জাল বিস্তার লাভ করেছিল বলে সিবিআই জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *