সুখী সম্পর্কেও পরকীয়ার হানা? কারণ শুনলে চমকে উঠবেন!
August 9, 20268:12 am

পরকীয়া কি শুধুই মুহূর্তের ভুল নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কারণ? সমাজজুড়ে এটি নিয়ে বিতর্কের শেষ নেই। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পরকীয়া কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিনের জমে থাকা মানসিক দূরত্ব, যোগাযোগের অভাব এবং অপূর্ণ প্রত্যাশাই মানুষকে এই ভুলের দিকে ঠেলে দেয়।
তবে সতর্ক হলে সম্পর্কের এই ফাটল শুরুতেই ধরে ফেলা সম্ভব।
সম্পর্কে দূরত্ব তৈরি হয় কেন?
- যোগাযোগের ঘাটতি: অনুভূতি শেয়ার করা বা খোলামেলা কথা বলা বন্ধ হয়ে গেলে মানসিকভাবে দুজন আলাদা হয়ে পড়েন।
- মানসিক চাহিদার অবহেলা: সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে ভালোবাসা, সম্মান ও গুরুত্ব না পেলে অন্য কারও মধ্যে সেই আশ্রয় খোঁজার প্রবণতা তৈরি হয়।
- জমে থাকা ক্ষোভ: ছোট ছোট অমীমাংসিত ঝামেলা বা অভিমান দীর্ঘদিন জমতে থাকলে ভালোবাসার উষ্ণতা হারিয়ে যায়।
- সুখী দম্পতির একঘেয়েমি: বাইরে থেকে কোনো দম্পতিকে খুব সুখী মনে হলেও, কেবল নতুনত্বের খোঁজ, একঘেয়েমি কাটানো কিংবা নিজস্ব মানসিক সংকটের কারণেও অনেকে পরকীয়ায় জড়ান।
- নিরীহ বন্ধুত্বের ফাঁদ: বেশিরভাগ ক্ষেত্রে একটি সাধারণ বন্ধুত্ব থেকেই আস্তে আস্তে গভীর মানসিক নির্ভরতা এবং পরকীয়ার সূচনা হয়।
সম্পর্ক বাঁচাবেন যেভাবে:
ব্যস্ততার মাঝেও সঙ্গীকে পর্যাপ্ত ‘কোয়ালিটি টাইম’ দিন। সম্পর্কে কোনো সমস্যা বা মতবিরোধ দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে খোলামেলা কথা বলে মিটিয়ে ফেলুন। সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস আর স্বচ্ছতা—কোনো গোপনীয়তা যেন এতে জায়গা না পায়।