বাবার শেষকৃত্যেও সময় নেই! ৫,১০০ টাকা পাঠিয়ে ভিডিও কলে সন্তানের প্রশ্ন, ‘শেষ হবে কখন?’

বাবার শেষকৃত্যেও সময় নেই! ৫,১০০ টাকা পাঠিয়ে ভিডিও কলে সন্তানের প্রশ্ন, ‘শেষ হবে কখন?’

সারা জীবন ঘাম ঝরিয়ে তিন মেয়েকে প্রতিষ্ঠিত করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন বস্ত্র ব্যবসায়ী শিবচরণ রামরতন গুপ্ত। বার্ধক্যে হরিয়ানার সোনিপতের একটি বৃদ্ধাশ্রমে কাটছিল তাঁর দিন। বছর খানেক আগে তাঁর স্ত্রীর মৃত্যুর পর থেকেই একা ও অসুস্থ হয়ে পড়েন তিনি। দিনকয়েক আগে বৃদ্ধাশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধ। কিন্তু দেশ-বিদেশে প্রতিষ্ঠিত তিন মেয়ের কেউই বাবার শেষকৃত্যে আসার প্রয়োজন মনে করেননি।

বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নেপাল, উত্তরপ্রদেশ ও মুম্বইয়ে থাকা মেয়েরা স্পষ্ট জানিয়ে দেন তাঁদের আসার সময় নেই। শেষ পর্যন্ত নেপাল থেকে এক মেয়ে ভিডিও কলেই বাবার শেষকৃত্য দেখেন এবং অনলাইন মাধ্যমে ৫,১০০ টাকা পাঠিয়ে দায় সারেন। এই ভিডিও কলে তাঁকে বলতে শোনা যায়, ‘আর কতক্ষণ লাগবে, আমাদের খাবার খেতে হবে।’ এমনকি সশরীর এসে চিতাভস্ম নিয়ে যাওয়ার সময় নেই জানিয়ে তা গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অনুরোধও করেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেয়েরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *