ভবিষ্যতের ভারত গঠনে Gen Z-এর কাঁধে বড় দায়িত্ব! মোদীর বিশেষ বার্তা মিস করবেন না তো?

ভবিষ্যতের ভারত গঠনে Gen Z-এর কাঁধে বড় দায়িত্ব! মোদীর বিশেষ বার্তা মিস করবেন না তো?

দেশের তরুণ প্রজন্ম তথা Gen Z-এর উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নিয়মিত জ্ঞান অর্জনের বিকল্প নেই। শনিবার আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পড়ুয়াদের কৌতূহল এবং নতুন কিছু শেখার আগ্রহ সারাজীবন ধরে রাখার পরামর্শ দেন। তিনি জানান, আগামী ২০ থেকে ৩০ বছরে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে তা নিশ্চিত করে বলা না গেলেও, যারা নিয়মিত নতুন কিছু শেখে ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা তাদেরই বেশি। প্রতিটি প্রজন্মের সামনে আলাদা চ্যালেঞ্জ থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী নবীন স্নাতকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় জাতীয় স্বার্থ মাথায় রাখার আহ্বান জানান।

গবেষণা ও উদ্ভাবনকে তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে তাদের আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান। উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য তরুণ গবেষকদের সামনে একাধিক সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, গবেষণা ক্ষেত্রে প্রায় ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে দেশের গবেষণা পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং নতুন প্রযুক্তির বিকাশ ঘটবে। এ ছাড়া ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ উদ্যোগের ফলে ছোট শহরের প্রতিষ্ঠানগুলিও অতিরিক্ত খরচ ছাড়াই আন্তর্জাতিক মানের গবেষণাপত্র ও জার্নালে প্রবেশাধিকার পাচ্ছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *