রেড কার্পেটে চরম অস্বস্তি! সেলফির আবদারে প্রিয় তারকাকে আচমকা ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের!

রেড কার্পেটে চরম অস্বস্তি! সেলফির আবদারে প্রিয় তারকাকে আচমকা ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের!

সামনে যখন প্রিয় তারকা, তখন সেলফির আবদারে এগিয়ে আসেন ভক্তরা। সম্প্রতি লাল গালিচায় অভিনেত্রী নিকিতা রাওয়ালকে দেখে ছুটে আসেন এক মহিলা অনুরাগী। হাসিমুখে ভক্তের সেলফি আবদার মেটান নিকিতা। কিন্তু এরপর যা ঘটে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী। শুধু নিকিতাই নন, ওই মহিলা ভক্তের কীর্তিতে তাজ্জব বনে যান সেখানে উপস্থিত সকলে। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।

গত ৮ আগস্ট একটি অনুষ্ঠানে রেড কার্পেটে নিকিতা রাওয়াল প্যাপেদের জন্য পোজ দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক মহিলা ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার অনুরোধ করেন। অভিনেত্রীও তাতে সম্মতি দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই মহিলা ভক্ত নিকিতার গালে চুমু দেন এবং পরে কাছে টেনে আচমকা ঠোঁটে ঠোঁট রাখেন। নিকিতা বাধা দেওয়ার চেষ্টা করলেও ওই ভক্ত আরও জোরে কামড় বসান। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার পর ঠোঁটে হাত রেখে হতভম্ব হয়ে যান অভিনেত্রী। পরে নিরাপত্তারক্ষীরা এসে ওই মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

View this post on Instagram

A post shared by @filmymanoranjan82

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *