মেশিনের ভয়ে উধাও রোগী! সরকারি হাসপাতাল থেকে তরুণ নিখোঁজ হওয়ার নেপথ্যে কী?

মেশিনের ভয়ে উধাও রোগী! সরকারি হাসপাতাল থেকে তরুণ নিখোঁজ হওয়ার নেপথ্যে কী?

চিকিৎসকের পরামর্শমতো এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিটি স্ক্যান করাতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন ১৯ বছরের এক তরুণ। দিনহাটার পেটলা গ্রামের বাসিন্দা শংকর বর্মন কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরীক্ষার ঘরে রাখা বিশাল আকৃতির সিটি স্ক্যান মেশিনটি দেখেই রীতিমতো ঘাবড়ে যান তিনি। পরিবারের লোকজন তাকে বোঝানোর চেষ্টা করলেও আতঙ্কিত হয়ে হাসপাতাল চত্বর থেকেই চম্পট দেন ওই তরুণ। তারপর থেকেই তাঁর আর কোনো খোঁজ মিলছে না।

ছেলের এমন আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মা রত্না বর্মনসহ পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বর থেকে শুরু করে গোটা কোচবিহার শহরজুড়ে হন্যে হয়ে তরুণের খোঁজ চালাচ্ছেন তাঁরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *