জরুরি অবস্থার বন্দিদের জন্য বড় উপহার! প্রতিমাসে মিলবে ১০ হাজার টাকা সহ ফ্রি বাস পরিষেবা!

জরুরি অবস্থার বন্দিদের জন্য বড় উপহার! প্রতিমাসে মিলবে ১০ হাজার টাকা সহ ফ্রি বাস পরিষেবা!

রাজ্যে নতুন প্রকল্প চালুর ঘোষণা করে জরুরি অবস্থার সময়ে জেল খাটা ব্যক্তিদের জন্য মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার এই ঘোষণা করার পাশাপাশি জানানো হয়েছে, চিহ্নিত ৩২৫ জন গণতন্ত্র সেনানি এই আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং চিকিৎসা সহায়তাও পাবেন। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষায় বন্দি থাকা ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, এই সাহসী সেনানীদের অবদান ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সরকারের এই নতুন উদ্যোগের ফলে সুবিধাভোগীরা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা ছাড়াও সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ১ হাজার টাকা সহায়তা পাবেন। তাছাড়া, সুবিধাভোগীর প্রয়াণ ঘটলে তাঁর স্ত্রী বা স্বামীও আজীবন এই সুযোগগুলি ভোগ করতে পারবেন। ক্ষমতার আসার ৯০ দিনের মধ্যে প্রতিশ্রুতি পূরণের কথা উল্লেখ করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক বন্দিদের এই সম্মান প্রদানের মাধ্যমে গণতন্ত্রের রক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *