বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির তাণ্ডব! আসছে কি ভয়ংকর দুর্যোগ?

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির তাণ্ডব! আসছে কি ভয়ংকর দুর্যোগ?

রাজ্যে ফের জাঁকিয়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী ১৩ অগাস্টের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকলেও আপাতত তীব্র ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আজ সোমবার রাজ্যের ১১টি জেলায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপাতা সহ বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *