হরমুজ খুললেই কি যুদ্ধ শেষ করবেন ট্রাম্প?

হরমুজ খুললেই কি যুদ্ধ শেষ করবেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। তেহরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে, আনুষ্ঠানিক পরমাণু চুক্তি ছাড়াই বিজয় ঘোষণা করতে পারে ওয়াশিংটন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর শীর্ষ সহযোগীদের জানিয়েছেন যে গত মে মাসে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়ার পর তেহরান সহজে কর্মসূচি শুরু করতে পারবে না। ফলে পরমাণু ইস্যুকে পাশ কাটিয়ে এই কৌশলগত জলপথ চালুই এখন মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তবে সম্মানজনক সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের বেশ কিছু কঠোর শর্ত। তেহরান যুদ্ধ শেষ করার বিনিময়ে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ, সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ফেরত এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অস্থিরতা এবং আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের চাপ প্রশাসনকে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আর্থিক দাবিদাওয়া মেটানোই এখন এই দীর্ঘমেয়াদী সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *