মমতার গাড়িতে জুতো ও কাদা ছোঁড়ার ঘটনায় তোলপাড় রাজ্য, আজ থেকে পথে নামছে তৃণমূল!

মমতার গাড়িতে জুতো ও কাদা ছোঁড়ার ঘটনায় তোলপাড় রাজ্য, আজ থেকে পথে নামছে তৃণমূল!

রবিবার হালিশহরে মৃত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয় লক্ষ্য করে কাদা, জুতো ও পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে, যা নিয়ে তীব্র রাজনৈতিক অসন্তোষ দানা বেঁধেছে। পুলিশের সামনেই এই ধরনের নিরাপত্তাভঙ্গের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ঘাসফুল শিবির। এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে আজ দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন তৃণমূল বিধায়করা।

বিধানসভার পাশাপাশি রাজ্যজুড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। দলের নির্দেশ অনুযায়ী আজ দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। অন্যদিকে, এই রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আবহে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *