হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুতে নড়েচড়ে বসল সরকার, পরিবারকে কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর?

হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুতে নড়েচড়ে বসল সরকার, পরিবারকে কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর?

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তাল পরিস্থিতির মধ্যেই সরাসরি নিহতের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি কঠোর প্রশাসনিক পদক্ষেপের বার্তা দেওয়ার পাশাপাশি বড় আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হেফাজতে এমন মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানার আইসিকে ক্লোজ ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে এই ঘটনার ম্যাজিস্ট্রেটের বদলে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নিহতের স্ত্রীর জন্য বিশেষ কোটায় চাকরির ব্যবস্থা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পরিবারের ধৈর্য ও আস্থার প্রশংসা করে তিনি আশ্বস্ত করেছেন যে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের সুপারিশের ভিত্তিতে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে দ্রুত কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *