‘বিশ্বাসঘাতকের জায়গা নেই!’ সায়নী ঘোষের সংসদীয় কার্যালয়ে ভাঙচুর ও তালা কালীঘাট শিবিরের

‘বিশ্বাসঘাতকের জায়গা নেই!’ সায়নী ঘোষের সংসদীয় কার্যালয়ে ভাঙচুর ও তালা কালীঘাট শিবিরের

দক্ষিণ কলকাতা: তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ ফাটল এবার একবারে প্রকাশ্য রাস্তায়! গড়ফার ১০৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের অফিস ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল সোমবার। সংসদীয় মেয়াদে যে কার্যালয়টি তিনি ব্যবহার করতেন, সেখানে আচমকাই চড়াও হন কালীঘাট শিবিরের অনুগামীরা। সায়নীর নাম লেখা নেমপ্লেটটি সশব্দে উপড়ে ফেলে দরজায় ঝুলিয়ে দেওয়া হয় ভারী তালা।

শুধু তালা ঝোলানোই নয়, কার্যালয়ের বাইরে টাঙিয়ে দেওয়া হয় একাধিক তীব্র প্রতিবাদী ব্যানার। তাতে লেখা—‘গো ব্যাক সায়নী’ এবং ‘আমাদের দলে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই!’

বিক্ষোভকারীদের দাবি স্পষ্ট—দলের বিরুদ্ধে গিয়ে যিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, তৃণমূলের দলীয় কার্যালয় ব্যবহার করার কোনো নৈতিক অধিকার তাঁর নেই। এই ঘটনায় দক্ষিণ কলকাতার রাজনৈতিক অলিন্দে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *