মসজিদের মাইক খোলা নিয়ে সুর চড়ালেন কল্যাণ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

মসজিদের মাইক খোলা নিয়ে সুর চড়ালেন কল্যাণ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মাইক বা লাউডস্পিকার খুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারী দানিশ ফারুকীর আইনি প্রতিনিধি হিসেবে সোমবার তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। হাইকোর্ট মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে; আগামী বৃহস্পতিবার এই বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। তবে এই অভিযান যে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর ভিত্তি করে নয়, তা স্পষ্ট করে পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আদালতের শব্দবিধি সংক্রান্ত ২০২০ সালের রায় মেনে আইনানুভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মীয় চত্বরের মধ্যে আওয়াজ সীমিত থাকলে কোনো সমস্যা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

তা সত্ত্বেও রাজ্য সরকারের এই অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং এনসিপিআই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। তাঁদের অভিযোগ, আদালতের রায়ের দোহাই দিয়ে পুলিশি চাপ তৈরি করে লাউডস্পিকার খোলানো হচ্ছে। এবার এই পুরো বিষয়টি গড়াচ্ছে হাইকোর্টের আইনি লড়াইয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *