শুভেন্দুর সরকারের জন্য মদনের প্রার্থনা! কল্যাণেশ্বরী মন্দিরে জবার মালা গলায় যা বললেন কামারহাটির বিধায়ক

শুভেন্দুর সরকারের জন্য মদনের প্রার্থনা! কল্যাণেশ্বরী মন্দিরে জবার মালা গলায় যা বললেন কামারহাটির বিধায়ক

রাজ্যে পালাবদলের পর থেকেই তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার পরেই সংকটজনক পরিস্থিতিতে জল, পাহাড় ও জঙ্গলে ঘেরা মাইথনের সিদ্ধপীঠ কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার গলায় জবার মালা ও কপালে তিলক পরে তিনি মা কল্যাণেশ্বরীর চরণে পুজো দিয়ে রাজ্যের সার্বিক শান্তি কামনা করেন। এই সময় তাঁকে শুভেন্দু অধিকারীকে ‘তরুণ মুখ্যমন্ত্রী’ হিসেবে উল্লেখ করতে শোনা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করে জানান যে, মানুষ বর্তমান পরিস্থিতি ও গণ্ডগোল পছন্দ করছে না। তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন যেন তরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারকে আরও শক্তি ও ক্ষমতা দেওয়া হয়। একই সঙ্গে গণতন্ত্রে বিরোধীদের পরামর্শ ও সমালোচনা শোনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে আগামী এক-দুই মাসের মধ্যেই রাজ্যে সামগ্রিক শান্তি ফিরে আসবে। মমতার সংকটকালে মদন মিত্রের এই রূপ বদল ও নতুন সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *