জমি বিক্রির পাঁচ লাখ টাকা মাটিতে পুঁতে রাখলেন চাষি, শেষ পর্যন্ত উইপোকার পেটে সর্বস্ব!

জমি বিক্রির পাঁচ লাখ টাকা মাটিতে পুঁতে রাখলেন চাষি, শেষ পর্যন্ত উইপোকার পেটে সর্বস্ব!

রাজস্থানের বারমেঢ় জেলার পাঁচপদ্রা গ্রামের বাসিন্দা মাঙ্গিলাল মেঘওয়াল জমি বিক্রির প্রায় পাঁচ লক্ষ টাকা বাড়ি তৈরির উদ্দেশ্যে পলিথিন ব্যাগে ভরে নিজের চাষের জমিতে গোপনে পুঁতে রেখেছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা লুকিয়ে রাখা এবং চুরির আশঙ্কায় তিনি এই অভিনব পথ বেছে নেন। কিন্তু নেশার জেরে তিনি ঠিক স্থানটি ভুলে যান। সম্প্রতি বৃষ্টির পর জমিতে ট্রাক্টর চালানোর সময় পলিথিনের ব্যাগটি উদ্ধার হলেও দেখা যায়, সমস্ত নোট উইপোকা কেটে কুচি কুচি করে দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নোটগুলি স্থানীয় ব্যাঙ্কে নিয়ে যাওয়া হলেও তারা তা বদলাতে অস্বীকার করে এবং জয়পুরের প্রধান শাখায় যোগাযোগ করতে বলে। আর্থিক অনটনের কারণে জয়পুর যাওয়া সম্ভব নয় জানিয়ে চরম হতাশায় ভেঙে পড়েছেন ওই প্রবীণ কৃষক। টাকা সুরক্ষিত রাখার এই অদ্ভুত চেষ্টা শেষ পর্যন্ত তাঁর সর্বস্ব কেড়ে নিয়েছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *