উদিত নারায়ণের চুম্বনকাণ্ডে শানুর রহস্যময় মন্তব্য, তোলপাড় বলিপাড়া!

উদিত নারায়ণের চুম্বনকাণ্ডে শানুর রহস্যময় মন্তব্য, তোলপাড় বলিপাড়া!

মঞ্চে তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনের জেরে গত বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সেই আলোচিত ঘটনা নিয়ে এবার শিল্পীবন্ধু উদিতকে এক হাত নিলেন সমসাময়িক জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের মহিলা ভক্তদের অনুরাগ ও ব্যক্তিগত জনপ্রিয়তা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শানু রসিকতার সুরে বলেন, তিনি জীবনে কাউকে চুমু খাননি বা তাঁর ক্ষেত্রেও এমন কিছু ঘটেনি। যদিও সরাসরি উদিতের নাম নেননি, তবে শানুর এই মন্তব্য যে মূলত তাঁর সেই বিতর্কিত কাণ্ডকেই ইঙ্গিত করেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মায়ানগরীতে।

স্মর্তব্য, গত বছর উদিত নারায়ণের লাইভ শো চলাকালীন ভক্তদের সঙ্গে সেলফি তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে গায়ককে এক তরুণী অনুরাগীর ঠোঁটে চুম্বন করতে দেখা যায়, যা নিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। যদিও সেই সময় অভিজিৎ ভট্টাচার্য উদিতের পক্ষ নিলেও, এবার কুমার শানুর এই তীক্ষ্ণ খোঁচা নতুন করে উসকে দিয়েছে পুরনো সেই চর্চাকে। দুই কিংবদন্তি শিল্পীর এই শীতল সমীকরণ ও মন্তব্যের পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে নানা আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *