নেতাজির চিতাভস্ম কি শেষ পর্যন্ত দেশে ফিরবে? মোদি সরকারকে বড় নোটিস সুপ্রিম কোর্টের!

নেতাজির চিতাভস্ম কি শেষ পর্যন্ত দেশে ফিরবে? মোদি সরকারকে বড় নোটিস সুপ্রিম কোর্টের!

নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দির থেকে ভারতে ফিরিয়ে আনার দাবিতে করা একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকারের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে মোদি সরকারকে নোটিস পাঠিয়েছে। নেতাজিকন্যা অনিতা বসু পাফের করা এই মামলার শুনানিতে তাঁর আইনজীবী সওয়াল করেন যে, চিতাভস্ম দেশে ফেরানোর বিষয়ে দীর্ঘকাল ধরে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তত্ত্বকে সমর্থন করে অনিতা দাবি করেছেন, অবিলম্বে মর্যাদাপূর্ণ শেষকৃত্যের জন্য ওই চিতাভস্ম দেশে আনা উচিত।

তবে এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে মতপার্থক্যের বড় বিতর্ক। নেতাজি পরিবারের একাংশ এবং বেশ কিছু গবেষক তাইহোকুর বিমান দুর্ঘটনার তত্ত্ব বা রেনকোজির চিতাভস্মের সত্যতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছেন। এর আগেও পরিবারের পক্ষ থেকে চিতাভস্ম দেশে ফেরানোর তীব্র বিরোধিতা করা হয়েছিল। ফলে আদালতের এই নোটিসের পর কেন্দ্রীয় সরকার কী জবাব দেয় এবং এই দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বিতর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *