সংসদে ধুন্ধুমার! ছাত্র আন্দোলনে অমিত শাহ বনাম রাহুল গান্ধীর দ্বন্দ্বে তোলপাড় দিল্লি

সংসদে ধুন্ধুমার! ছাত্র আন্দোলনে অমিত শাহ বনাম রাহুল গান্ধীর দ্বন্দ্বে তোলপাড় দিল্লি

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও ঝাড়খণ্ডে প্রতিবাদী পড়ুয়াদের ওপর লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর। দিল্লির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অন্যদিকে, ঝাড়খণ্ডের ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নীরবতার অভিযোগ তুলে সংসদ ভবনের মকর দ্বারের সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে শাসক শিবির এনডিএ।

এক পক্ষ যখন স্লোগান তোলে ‘অমিত শাহ ক্ষমা চান’, অপর পক্ষ থেকে তখন পাল্টা তোপ দাগা হয় ‘রাহুল গান্ধী ক্ষমা চান’। বিরোধী শিবিরের দাবি, দিল্লিতে আন্দোলনের ওপর পুলিশি নির্মমতার জবাব দিতে হবে সরকারকে। আর এনডিএ-র প্রশ্ন, ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট সরকারের পুলিশ যখন আন্দোলনরত ছাত্রদের ওপর বলপ্রয়োগ করল, তখন কেন নীরব রাহুল? জোড়া ছাত্র আন্দোলনের এই ইস্যুতে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে সংসদের বাদল অধিবেশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *