৮ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও রাত জেগে শুটিং! আল্লু-শাহরুখের সঙ্গে কী এমন কাজ?

৮ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও রাত জেগে শুটিং! আল্লু-শাহরুখের সঙ্গে কী এমন কাজ?

সন্তানসম্ভবা হওয়ার পরেও ঘরে বসে না থেকে পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তাঁর দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে। তবে মাতৃত্বের এই বিশেষ অধ্যায়েও নিজেকে কাজের সঙ্গে যুক্ত রেখেছেন তিনি। নির্ধারিত সময়ের আগেই নিজের হাতে থাকা সমস্ত ছবির কাজ শেষ করতে মরিয়া এই জনপ্রিয় তারকা, যার জন্য প্রয়োজনে গভীর রাত পর্যন্ত স্টুডিওর সেটে সময় কাটাচ্ছেন তিনি।

এর আগেও প্রথম সন্তানের জন্মদানের আগে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য গর্ভাবস্থায় কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক অ্যাটলির মেগা প্রজেক্ট ‘রাকা’-র শুটিংয়ে, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও জাহ্নবী কাপুরের মতো তারকারা। পাশাপাশি, শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। গর্ভাবস্থায় দীপিকার এই অক্লান্ত পরিশ্রম এবং কাজের প্রতি অগাধ নিষ্ঠা নেটপাড়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *