২৬ হাজার শূন্যপদে নিয়োগ কি ভেস্তে গেল! ওবিসি জটে বড় সিদ্ধান্তের পথে এসএসসি?

২৬ হাজার শূন্যপদে নিয়োগ কি ভেস্তে গেল! ওবিসি জটে বড় সিদ্ধান্তের পথে এসএসসি?

ওবিসি সংরক্ষণের জটিলতার জেরে নির্ধারিত ৩১ আগস্টের মধ্যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া কার্যত আসাম্ভব হয়ে উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানিয়েছেন, ওবিসি নীতি ৭ শতাংশ না ১৭ শতাংশ কার্যকর হবে, তা নিয়ে বর্তমানে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। এই আইনি জটের কারণে আগামী ১৪ আগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়াও আপাতত স্থগিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয় বলে মনে করছে কমিশন। সেক্ষেত্রে নির্ধারিত ডেডলাইন বাড়ানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারে এসএসসি। অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিশনে নতুন সদস্য যুক্ত করার পাশাপাশি পুজোর আগেই গ্রুপ সি ও ডি পরীক্ষার ফলাফল প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর এই শূন্যপদে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *